Book Details
ভ্রমণকাহিনীর ধাচে রচিত এ গ্রন্থে রয়েছে, সাংবাদিকতার চোখে দেখা মক্কা-মদীনা, তায়েফ প্রভৃতি নগরীর বিবরণ। সীরাতগ্রন্থের দৃষ্টিতে তাকালে এতে পাওয়া যাবে, হযরত ইব্রাহিম-ইসমাঈল আলাইহিমুস সালাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-সহ অনেক নবী-রাসূলের উজ্জীবনী ইতিহাস। নিজেকে সমর্পনের সাবিলীল ভাষায় লিখেছেন, “নিজেকে দেখি কালো গেলাফের আয়নায়। কী আমার পরিচয়? কিসে সাফল্য? কী আমার পুঁজি? আত্মজিজ্ঞাসায় ক্লান্ত আমি।”
ইতিহাস, ঐতিহ্য ও চেতনাঘেরা এ অসাধারণ সৃষ্টি বিষয়বস্তুর বৈচিত্র্য, ভাষার নিপুণ গাঁথুনি ও নান্দনিক বাক্যবিন্যাসের শৈল্পিক সৌন্দর্য বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ হিসেবে বিবেচনার দাবি রাখে।
Product Specification
| Title | কালো গেলাফ |
| ISBN | 978-984-8927-10-6 |
| Edition | 1st |
| Number of Pages | 248 |
| Language | বাংলা |
| Binding | হার্ড কভার |
| Paper Type | কালার অফসেট |
| Paper Quality | 80 GSM |
| Size | L-8.0 × W-5.5 × T-0.75 |
| Weight | 0.25 kg |